Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঘুরে দাঁড়িয়ে থাইল্যান্ডকে হারালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক: tournament

জয় দিয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ) অনূর্ধ্ব-২১ নারী টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ।  

সিঙ্গাপুরে আজ নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-৪ গোলে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

প্রথম কোয়ার্টারে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর বাংলাদেশ ১-১ করে। থাইল্যান্ড আবার ২-১ গোলে এগিয়ে গেলে বাংলাদেশ সমতা ফিরিয়ে ৩-২ গোলে এগিয়েও যায়। তৃতীয় কোয়ার্টার শেষ হয় ৪-৪ গোলে। শেষ কোয়ার্টারে পঞ্চম গোল করে দলের জয় নিশ্চিত করেন বাংলাদেশের কনা আক্তার। বাংলাদেশের বাকি ৪ গোলের একটি করে করেছেন ইমা ও ফাতেমা। মিডফিল্ডার অর্পিতা পাল করেছেন ২ গোল।  

৭ দলের মেয়েদের বিভাগে লিগভিত্তিক খেলা হচ্ছে। যেখানে বাংলাদেশের সঙ্গী চায়নিজ তাইপে, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় হংকংয়ের সঙ্গে।  

সিঙ্গাপুরে এএইচএফ কাপ টুর্নামেন্টেে অংশ নিচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ ছেলেদের দলও। ছেলেদের বিভাগে ‘এ’ গ্রুপে ১১ দলে বাংলাদেশের সঙ্গী থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশের ছেলেরা।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news