Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

হজ পালনে গিয়ে সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের মৃত্যু

অনলাইন ডেস্ক Satkhira's UP Chairman dies while performing Hajj

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার (৭০) মৃত্যুবরণ করেছেন। 

রোববার (১৬ জুন) বিকেলে সাফা মারওয়ায় পাথর মারতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। আব্দুল গফফার সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

মাওলানা আব্দুল গফফারের চাচাতো ভাই ও হজের সহযাত্রী কামরুল ইসলাম জানান, রোববার বিকেলে সাফা মারওয়ায় পাথর মারতে গিয়ে অসুস্থ হয়ে পরেন তিনি। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান। 

কুশখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি থানাতে কেউ অবহিত করেনি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news