Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ত্যাগের শিক্ষা নিয়ে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান : চসিক মেয়র

অনলাইন ডেস্ক: Md. Rezaul Karim Chowdhury

ঈদুল আজহার আত্মত্যাগের শিক্ষাকে গ্রহণ করে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সোমবার (১৭ জুন) সকালে নগরের বহদ্দারহাট শাহী জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এরপর এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মত্যাগের মাধ্যমে ভেদাভেদহীন সমাজ গড়ার যে শিক্ষা ঈদ আমাদের দেয়, তা সমাজে বাস্তবায়ন করতে হবে। কোরবানির মাধ্যমে দরিদ্র শ্রেণির কষ্ট উপলব্ধির যে সুযোগ আমরা পেয়েছি, সেটিকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গড়তে লড়তে হবে ঐক্যবদ্ধভাবে।

‘ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়। এটি সবার জন্য ঐক্য ও সৌহার্দ্যের বার্তা। এই পবিত্র দিনে আমাদের সবার উচিত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার সঙ্গে মিলেমিশে আনন্দ উদযাপন করা। আমাদের সবার উচিত ঈদের এই পবিত্র উৎসবে সবার প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল আচরণ প্রদর্শন করা। সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সাংস্কৃতিক বহুত্ববাদী এবং উন্নত, এই হোক আমাদের শপথ। আসুন আমরা সবাই মিলে ঈদের এই পবিত্র দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ হিসেবে গ্রহণ করি।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news