Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৮ জুন ২০২৪
১০:০০ পূর্বাহ্ন

কবি অসীম সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক Prime Minister

একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ জুন) এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অসীম সাহার মৃত্যুতে বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো।

তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

কবি অসীম সাহা বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। এছাড়াও সামগ্রিকভাবে সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news