Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বন্ধ টিটিপাড়া-কমলাপুর সড়ক, খুলবে নভেম্বরে

অনলাইন ডেস্ক: Closed TTpara-Kamalapur road

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় টিটিপাড়ায় আন্ডারপাস নির্মাণের জন্য আজ বৃহস্পতিবার থেকে টিটিপাড়া-কমলাপুরগামী সড়ক অস্থায়ীভাবে বন্ধ থাকবে। 

বুধবার (১৯ জুন) পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালকের পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ শামীম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, টিটিপাড়ায় আন্ডারপাসের সংযোগ সড়ক নির্মাণের জন্য টিটিপাড়া-কমলাপুরগামী সড়ক অস্থায়ীভাবে বন্ধ থাকবে। এ কারণে ২০ জুন বৃহস্পতিবার থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ অবস্থায় টিটিপাড়া-কমলাপুরগামী সড়কে চলাচলকারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news