Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

যৌথ সভায় বসেছে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক Awami League is sitting in a joint meeting

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদ্বয়ের যৌথসভা চলছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এ সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এতে প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ডা. দীপু মনিসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

জানা গেছে, সভায় আওয়ামী লীগের প্রতিষ্ঠার হীরকজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news