Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ জুন ২০২৪
১১:৫৫ পূর্বাহ্ন

সাংবাদিক মশিউর রহমান মিঠু আর নেই

অনলাইন ডেস্ক : Journalist Moshiur Rahman Mithu

দৈনিক মানবজমিন পত্রিকার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি মশিউর রহমান মিঠু (৫৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মশিউর রহমান মিঠু উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামের মৃত আজিজুল হক সরকারের ছেলে।

স্বজনরা জানান, সাংবাদিক মশিউর রহমান মিঠু কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি হার্ট অ্যাটাক করেন। এ সময় পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। পরে বিকেল ৩টার দিকে অবস্থার অবনতি হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সাংবাদিক মশিউর রহমান মিঠুর মৃত্যুতে উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সাংবাদিক সহকর্মীরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news