Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

তুরস্কে দাবানলে ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: 5 people died in fire in Turkey

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দাবানল ছড়িয়ে পড়ার পর অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ ক’জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।   

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন।  

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা এক্স-এ লিখেছেন— দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিনের কাছে দুটি এলাকার মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ৫ জনের মৃত্যু হয়েছে।  

আগুনে আরও ৪৪ জন আহত হয়েছেন বলেও লিখেছেন তিনি। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।  

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news