Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২২ জুন ২০২৪ | ০২:১৬ পূর্বাহ্ন

মহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

অনলাইন ডেস্ক : ২২ জুন ২০২৪

ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২২ জুন) রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

ভারতের এ মহান নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিনি সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পৌঁছালে রাজঘাট সমিতি তাকে স্বাগত জানায়।

এর আগে সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।  

মহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা --- ছবি: বাসস