Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৫ জুন ২০২৪
০৪:১৬ পূর্বাহ্ন

বিশ্বকাপ শেষ বাংলাদেশের, যা বললেন শান্ত

অনলাইন ডেস্ক : T20 World Cup

সুপার এইটের নিজেদের শেষে ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সেমি-ফাইনাল যাওয়ার লড়াইয়ে নেমেছিল টাইগাররা। নিজেদের লক্ষ্যমাত্রাও অর্জন করা যায়নি বাংলাদেশের। এমনকি বৃষ্টি আইনেও শেষ পর্যন্ত ৮ রানের ব্যবধানে হেরে শেষ হয়েছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। 

ম্যাচের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান সংগ্রহ করে ১১৫ রান। জয়ের জন্য ব্যাট করতে নেমে টাইগারদের ইনিংস থামে ১০৫ রানে। এই জয় নিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে আফগানরা। বাংলাদেশের হারের সাথে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকেও। 

বিশ্বকাপ শেষ টাইগারদের পরে ব্রডকাস্টকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, 'আমি মনে করি আমরা ভালো বোলিং করেছি। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা খারাপ খেলেছি, সিদ্ধান্ত ভালো নেয়নি বিশেষ করে মাঝের ওভারে।

অধিনায়ক শান্তর কণ্ঠে আসরের সবচেয়ে হতাশার জায়গা সেই ব্যাটিং ইউনিট, ‘পুরো টুর্নামেন্টে আমরা সত্যিই ভালো বোলিং করেছি, বিশেষ করে রিশাদ, পেসাররা সত্যিই ভালো করেছে। ব্যাটিংয়ে উন্নতি করতে হবে, টপ অর্ডার ভালো পারফর্ম করতে পারেনি। আমরা ব্যাট হাতে ভালোভাবে খেলতে পারিনি এবং অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news