Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ জুন ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাখাইনে বিস্ফোরণে শব্দে কাঁপছে টেকনাফ

অনলাইন ডেস্ক Teknaf is shaken by the explosion in Rakhine

মিয়ানমারের রাখাইনে একের পর এক বিস্ফোরণের শব্দে টেকনাফ সীমান্তের বাড়িঘর কেঁপে উঠছে। দুই দিন বন্ধ থাকার পর গতকাল  মঙ্গলবার রাখাইন থেকে টেকনাফে আবার ভেসে আসে বিস্ফোরণের বিকট শব্দ। বুধবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত থেমে থেমে ওই শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দারা।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের বিপরীতে সাবরাং এলাকা। একের পর এক বিস্ফোরণে টেকনাফ সীমান্তের বাড়ি-ঘর কেঁপে উঠছে। বিস্ফোরণের শব্দে মানুষের নির্ঘুম রাত কাটছে। 

সাবারাং নয়াপাড়া এলাকার বাসিন্দা জসিম বলেন, গতকাল সোমবার রাত থেকে বজ্রপাতের মত একের এক বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মাঝখানে দুইদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, গতকাল থেকে সেন্টমার্টিনে মায়ানমার থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এবার হামলা হচ্ছে মায়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া এলাকায়।

বিবিএন/এসডি-২৬

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news