Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ জুন ২০২৪
১০:১৫ পূর্বাহ্ন

বাঘায় বাবুল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৭ আসামি রিমান্ডে

অনলাইন ডেস্ক: Ashraful Islam Babul murder case

রাজশাহীর বাঘায় দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে হত্যা মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান মেরাজসহ ৭ আসামির একদিনের জন্য রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা সোয়েব খান গত ২৩ জুন তাদের রিমান্ড আবেদন করলে বৃহস্পতিবার (২৭ জুন) আদালত আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ মামলায় গ্রেফতার সাত আসামিকে এক দিনের রিমান্ড নেয়া হয়েছে। ওই মামলাার প্রধান আসামি মেয়র আক্কাছ ও তাদের অনুসারী নেতাকর্মীরা গ্রেফতারের ভয়ে পালিয়ে আছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এছাড়াও বুধবার রাতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ ইনু)’র কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি ও রফিকুল ইসলামসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২২ জুন সকাল ১০টার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় অর্ধশত নেতাকর্মী সমর্থক আহত হন। এরই মধ্যে গতকাল বুধবার সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা বাবলু রামেক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংঘর্ষের পর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদি হয়ে দ্রুত বিচার আইনে ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আজ বৃহস্পতিবার তাদের একদিনের রিমান্ড মুঞ্জুর করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news