Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৯ জুন ২০২৪
০৪:১২ পূর্বাহ্ন

কেনিয়ায় বিরোধী বিক্ষোভে নিহত ৩০

অনলাইন ডেস্ক: Anti-government protests in Kenya

সরকার-বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কেনিয়া। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মনিটর শনিবার জানিয়েছে, পূর্ব আফ্রিকার এই দেশটিতে চলতি সপ্তাহে বিক্ষোভে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। সম্প্রতি নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

বিতর্কিত ওই বিলটি পাসের পরই সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পরে বিক্ষোভকারীরা। সে সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন। শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে দেশজুড়েই বিক্ষোভ হচ্ছে। কারণ এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়েছে।

গত সপ্তাহে বিলের কিছু বিষয় সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিলের দাবি জানিয়েছেন কেনিয়ার নাগরিকরা।

হিউম্যান রাইটস ওয়াচ মনিটর এক বিবৃতিতে জানিয়েছে, কেনিয়ার নিরাপত্তা বাহিনী ২৫ জুন (মঙ্গলবার) বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালিয়েছে।

বাইডেন-ট্রাম্পের নির্বাচনী প্রচার, আলোচনায় অর্থনীতির যেসব বিষয়

হিউম্যান রাইটস ওয়াচ-এর আফ্রিকা অঞ্চলের সহযোগী পরিচালক ওটসিয়েনো নামওয়ায়া বলেছেন, কোনো ধরনের যৌক্তিকতা ছাড়াই ভিড়ের মধ্যে সরাসরি গুলি করা হয়েছে।

এমনকি অনেক বিক্ষোভকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরও গুলি করা হয়। কেনিয়া এবং আন্তর্জাতিক আইনে এ ধরনের পদক্ষেপ একেবারেই গ্রহণযোগ্য নয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news