Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ জুলাই ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

প্রেমিকাকে বন্ধক রেখে পালালেন প্রেমিক

অনলাইন ডেস্ক The lover fled with the hostage of the lover

বাগেরহাটের রামপালে ফিলিং স্টেশন থেকে পেট্রল নিয়ে টাকা দিতে না পেরে প্রেমিকাকে বন্ধক রেখে পালিয়েছেন প্রেমিক। এ ঘটনায় শনিবার (২৯ জুন) দুপুরে প্রেমিকার বাবা বাদী হয়ে রামপাল থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী বুধবার (২৬ জুন) স্কুলে যায়। ওই দিন দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনের দোকানে যায়। এ সময় বাছাড়েরহুলা গ্রামের প্রেমিক নাজমুল ইসলাম সজিব বিদ্যালয়ের সামনে থেকে তাকে মোটরসাইকেলে বেড়াতে যেতে বলে। মেয়েটি সজীবের সঙ্গে তার মোটরসাইকেল উঠে বেড়াতে যায়। ভাগা বাজার এলাকায় গিয়ে মোটরসাইকেলের জ্বালানি শেষে হয়ে গেলে সজীব স্থানীয় একটি ফিলিং স্টেশনে গিয়ে মোটরসাইকেলে পেট্রল নেয়। পেট্রল নিয়ে টাকা দিতে না পারায় টাকার বদলে প্রেমিকাকে জিম্মায় রেখে টাকা আনার কথা বলে চলে আসে। দুপুর গড়িয়ে বিকেল হলেও ওই কিশোরী বাড়িতে না ফেরায় তার বাবা স্কুলে খোঁজ নেন। পরে খুঁজতে গিয়ে ফিলিং স্টেশনে তাকে পাওয়া যায়।

এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে কিশোরীর বাবাকে মারধর করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গাববুনিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, নাজমুল ইসলাম সজীব, মল্লিক মনিরুল ইসলাম, ফয়সাল মল্লিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

এ  অভিযুক্ত নাজমুল ইসলাম সজীবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news