Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ জুলাই ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ইস্ট বেঙ্গলের কোচ ব্রুনাই হয়ে আবাহনীতে

অনলাইন ডেস্ক: cricket

আবাহনীর ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে। স্প্যানিশ কোচ মারিও রিভেরা আসবেন। আলোচনা চূড়ান্ত, সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আসন্ন ফুটবল মৌসুমে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন আবাহনীর ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এমপি। ফুটবল দল ঘটনের প্রক্রিয়া চলছে। তবে কোচ নিয়োগের প্রক্রিয়া প্রায় সম্পন্ন। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়ে গেলে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান নাবিল। যতক্ষণ প্রক্রিয়া সম্পন্ন না হয়, ততক্ষণ সব কথা বলতেও চান না নাবিল। তবে সবকিছুই পজিটিভ এবং ভালোভাবে এগোচ্ছে বলে জানান তিনি। এ বছর আবাহনী একটা ট্রফিও পায়নি।

মারিও রিভেরা এখন ব্রুনাই জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন, জুনেই তার মেয়াদ শেষ হয়েছে। সমর্থকদের বিশ্বাস প্রিয় দল আবাহনীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেছে বলেই মারিও রিভেরার নাম প্রকাশ করছেন কর্মকর্তারা।’ মারিও রিভেরা ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবের কোচ ছিলেন। প্রথমে সহকারী পরের দুই মৌসুমে হেড কোচ ছিলেন তিনি। ইস্ট বেঙ্গ ক্লাবের হেড কোচ ছিলেন স্পেনের আলেজান্দ্রো। তিনিই নাকি মারিওকে ইস্ট বেঙ্গল ক্লাবে তার সহকারী হিসেবে কাজ করাতে এনেছিলেন। আলেজান্দ্রো চলে যাওয়ার পর মারিও রিভেরা হেড কোচের দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে ইস্ট বেঙ্গ ক্লাব সূত্রে। 

মূলত ইস্ট বেঙ্গল ক্লাবের স্পন্সর প্রতিষ্ঠানই কোচ নিয়োগ করেছিলেন। কলকাতার পরিবেশ কন্ডিশন আর বাংলাদেশের পরিবেশের সঙ্গে বেশ মিল রয়েছেন। ওখানকার ফুটবল আর এখানকার ফুটবলের সঙ্গেও অনেকটা মিল রয়েছে বলেই মারিও রিভেরাকে পছন্দ করেছে আবাহনী। যেন দায়িত্ব নিলে মানিয়ে নিতে সমস্যা না হয়। আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানী গত মৌসুমে আবাহনীর দায়িত্ব পালন করেছিলেন। এর আগে পর্তুগিজ কোচ মারিও লেমস পাঁচ বছর আবাহনীর কোচ ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news