Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৩ জুলাই ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঘরে লাগানো গাছগুলো বাঁচিয়ে রাখতে যা করবেন?

অনলাইন ডেস্ক What to do to save the plants planted in the house?

গাছের প্রতি ভালোবাসা অনেকেরই আছে। তাদের ঘরের সাজসজ্জা দেখলেই তা বোঝা যায়। তবে গাছ দিয়ে ঘর ভরিয়ে তুললেই হবে না। গাছের যত্নও নিতে হবে সঠিক পথে। সময়ে সময়ে পানি আর সার দেওয়াই গাছের যত্নের। এগুলো করেও গাছ নষ্ট হয়ে গেছে, এমন উদাহরণও আছে। বিশেষ করে বাগান করার ক্ষেত্রে যারা শিক্ষানবিশ, তাদের কিছু ভুল হয়েই যায়। কয়েকটি ভুল এড়িয়ে চললে গাছ ঠিকভাবে বেড়ে উঠবে।

বেশি পানি দেওয়া

গাছ ভালো রাখতে হলে নিয়ম করে পানি দেওয়া প্রয়োজন। তবে গাছে পানি দেওয়ার একটা পরিমাণ আছে। প্রয়োজনের বেশি পানি দিলে গাছের পাতা পচে যেতে পারে। অত্যধিক পানি পেলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। গাছের জন্য কতটা পানি প্রয়োজন, তা মাটি স্পর্শ করলেই বোঝা যায়। যদি দেখেন, মাটি আঙুলে লেগে যাচ্ছে, তা হলে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। যদি দেখেন, মাটি শুকনো খটখটে হয়ে গেছে, তা হলে পানি দেওয়ার প্রয়োজন আছে।

সঠিক টব নির্বাচন না করা

বাহারি দেখতে টব কিনে গাছ তো বসালেন। কিন্তু আদৌ সে টব গাছের জন্য আদর্শ কি না, সেটা দেখতে হবে। টবের নিচে যদি ছিদ্র থাকে, তা হলে সমস্যা নেই। ছিদ্রহীন টবে পানি বেরিয়ে যেতে পারে না। পানি জমে গাছের শিকড় পচে যায়। গাছে নিয়ম করে পানি দেওয়া ছাড়াও, সেই পানি জমে থাকছে কি না, সেদিকে নজর দেওয়া জরুরি। পানি জমতে দেওয়া যাবে না কোনোভাবেই।

গাছের পাতা না ছাঁটা

আলো-বাতাস-জল, এমনকি পর্যাপ্ত সার পাওয়া সত্ত্বেও গাছ তরতরিয়ে বেড়ে উঠছে না? বিষয়টি চিন্তার। অন্য অসুবিধা হচ্ছে কি না, সে দিকে খেয়াল রাখা জরুরি। অনেক সময় গাছের পাতায় পোকা লাগলে এমন হতে পারে। তাই মাঝেমাঝে গাছের পাতা ছাঁটতে পারলে ভালো। তাতে গাছ বেড়ে উঠবে সহজে।

বিবিএন/এসডি-০৩

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news