Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৩ জুলাই ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভাষাসৈনিক ফজলুর রহমান নিজ বাসভবনে ইন্তেকাল করেন

অনলাইন ডেস্ক: Linguist Fazlur Rahman

গোপালগঞ্জের অন্যতম ভাষাসৈনিক এ. এম. ফজলুর রহমান (৯৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩ জুলাই) বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি জেলা শহরের পাওয়ার হাউজের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

তিনি ৩ ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জীবদ্দশায় এ. এম. ফজলুর রহমান সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব রক্ষক ছিলেন। এছাড়া তিনি একজন সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ছিলেন। তিনি গোপালগঞ্জ থিয়েটার নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন।  

বুধবার বাদ আসর গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদে তার জানাজা হবে। পরে গেটপাড়া পৌর কবরস্থানে তার দাফন হবে।

তার মৃত্যুতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news