Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৬ জুলাই ২০২৪ | ০১:৫৯ পূর্বাহ্ন

কোটা বাতিলে দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক ০৬ জুলাই ২০২৪

কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাঅ শনিবার (৬ জুলাই) বেলা ১১ টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ব্যানার প্ল্যাকার্ড নিয়ে ঢাকার রাজশাহী মহাসড়কে অবস্থান নেই। এর ফলে সকল ধরনের যান চলাচল ওই সড়কে বন্ধ হয়ে পড়ে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে মিছিল নিয়ে গিয়ে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে।

এ সময় তারা ‘আমরা সোনার বাংলায় কোটা প্রথার ঠাঁই নেই,’ ‘মেধাবীদের কান্না আর না আর না’, ‘বৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়,ঘোষিত চার দফা দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।


....সংগৃহীত ছবি