Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ জুলাই ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বদলগাছীতে যুব মহিলালীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধি বদলগাছী,নওগাঁ 22nd foundation anniversary of Yuva Mahila League celebrated

সারা দেশের ন‍্যায় নওগাঁর বদলগাছীতে যুব মহিলালীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।  

এ উপলক্ষ্যে শনিবার ৬ই জুলাই সকাল ১১টায় উপজেলা যুব মহিলালীগের আহবায়ক মমতাজ চৌধুরীর সভাপতিত্বে যুগ্ন আহবায়ক রিনা বেগমের সভাপতিত্বে উপজেলা ডাকবাংলোতে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল‍্য অর্পণ শেষে আনুষ্ঠানিক ভাবে   প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। কেককাটা শেষে যুব মহিলালীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা  নেতাকর্মীদের নিয়ে র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ পদক্ষিণ করে উপজেলা ডাংকবালোতে এসে শেষ হয়।  


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খাঁন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলু, বদলগাছী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সুবেল, উপজেলা প্রচার ও প্রচারণা সম্পাদক তৌফিক মান্নান পলাশ, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি মুনিরুল ইসলাম সাজু, পাহাড়পূর ইউনিয়নের আওয়ামীলীগের নেতা আব্দুল আলীম,উপজেলা যূব মহিলা লীগের আহবায়ক নিলু আখতার সহ উপজেলা আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news