Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৭ জুলাই ২০২৪ | ০৯:৫৯ পূর্বাহ্ন

রাফীর দাবিকে মিথ্যা বললেন দেব

অনলাইন ডেস্ক: ০৭ জুলাই ২০২৪

সামাজিকমাধ্যম ফেসবুকে ক’দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে একটি ফটোকার্ড। যেখানে নির্মাতা রায়হান রাফী দাবি করেছেন- ‘তুফান’ সিনেমা মুক্তির পর তার সাফল্য দেখে কলকাতার অভিনেতা দেব ও জিৎ দু’জনেই তার সঙ্গে কাজের প্রস্তাব দিয়েছেন।

তবে তিনি (নির্মাতা) এখনো এ বিষয়ে কাউকে কথা দেননি।

বিষয়টি নজরে এসেছে কলকাতার সুপারস্টার দেবের। আর এমন একটি সংবাদের অংশ ফেসবুকে শেয়ারও করেছেন তিনি। সঙ্গে লেখেন, নট ট্রু অর্থাৎ সত্য নয়।

আসলেই কী রাফী এমন কথা বলেছেন? খোঁজ নিয়ে জানা যায়, কারো নাম উল্লেখ করে নির্মাতা এমন কোনো কথাই বলেননি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাফী বলেন, আসলো তো অনেকগুলা। এবারও আসতেছে, “তুফান”র পর। বড় দুইজন স্টারের কাছ থেকে অফার এসেছে এই সিনেমার পর। নাম না বলি। এখনো হ্যাঁ-না কিছুই বলা হয়নি, বসা হয়নি। ওপার বাংলার টেকনিশিয়ানরা বলেছেন, এই স্টাইলে সিনেমার মেকিং আগে দেখি নাই। আমার গল্পের জন্য যাকে লাগবে তাকে নিব।

এই মুহূর্তে ওপার বাংলায় বড় দুই স্টার দেব ও জিৎ। আর স্পষ্টতই রাফী সেদিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।


....সংগৃহীত ছবি