Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৭ জুলাই ২০২৪
১০:৫৫ পূর্বাহ্ন

কক্সবাজারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Convicted accused arrested

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ২ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড জিআর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে।

বিজয় বাংলা নিউজকে পুলিশ জানিয়েছে, জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশক্রমে মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন। তারই প্রেক্ষিতে ৭ জুলাই ২০২৪খ্রিঃ রকিবুজ্জামান, অফিসার ইনচার্জ, কক্সবাজার সদর মডেল থানা সহযোগিতায় এসআই মোহাম্মদ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় কক্সবাজার সদরের খুরুশকুল, উত্তর মেহেদীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-৭৬৫/২২(এস) এর সাজাপ্রাপ্ত আসামি মোঃ শান্ত, পালক, পিতা-মোঃ ওয়াসিম, ৮নং ওয়ার্ড, খুরুশকুল, কক্সবাজার সদরকে গ্রেফতার করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news