Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ জুলাই ২০২৪
০৪:২৮ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: Arrest 19 and recovered drugs

গত (৯ জুলাই ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, পবা থানা-১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ৬ জনকে মাদকদ্রব্যসহ ২ গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৩৫.১ গ্রাম হেরোইন, ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news