Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ জুলাই ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

অনলাইন ডেস্ক Demand to reform the quota system

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবিসহ সারা দেশের বিভিন্ন স্থানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিক্ষোভ কর্মসূচি থেকে শাহবাগ মোড় অবরোধ করা হয়।

বিক্ষোভ সমাবেশ করে অল্প সময়ের মধ্যেই রাস্তা ছেড়ে দেবেন বলে শাহবাগ মোড়ে মাইকে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ এর আগে বিকেল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ব্যানারে মিছিল বের করা হয়।

গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো সারা দেশে 'বাংলা ব্লকেড' কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা ৷ কোথাও কোথাও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে ৷ 

১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন চলছে। ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু হয়েছিল ৷ ৭ জুলাই থেকে তাঁরা এক দফা দাবির কথা বলছেন ৷

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news