Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ জুলাই ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিএনপি নেতা খালেদার শারীরিক অবস্থা অপরিবর্তিত

অনলাইন ডেস্ক: BNP Chairperson Khaleda Zia

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (১২ জুলাই) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, চেয়ারপারসন এখনও মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে সিসিইউ সম্বলিত সুবিধায় কেবিনে চিকিৎসাধীন।

 রক্তসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত।

এর আগে গত রোববার রাতে শারীরিকভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।  

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news