Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৪ জুলাই ২০২৪
০৮:৩৯ পূর্বাহ্ন

রাতেই বাসা-বাড়িতে ইন্টারনেট ॥ পলক

অনলাইন ডেস্ক বন্ধ থাকবে ফেসবুক Internet at home at night

আজ রাত থেকেই পরীক্ষামূলকভাবে সারাদেশে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে বন্ধ থাববে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম।

বুধবার (২৪ জুলাই) বিকাল ৪টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

ইন্টারনেট সেবা সম্পর্কিত সার্বিক বিষয়াবলী নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারাদেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে সারাদেশে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করবো।

তিনি আরও বলেন, আগামী রোব বা সোমবার মোবাইলে ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news