Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ জুলাই ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নাটোরে আট মামলায় গ্রেপ্তার ৭১

অনলাইন ডেস্ক 71 arrested in eight cases in Natore

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে নাটোরের বিভিন্ন থানায় ৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাকর্মীসহ ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) দুপুরে গ্রেপ্তার ও মামলার বিষয় নিশ্চিত করেছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

পুলিশের তথ্য সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত কোটা আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় জেলার বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল ইসলাম, জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান আলী, উপজেলার কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমীর সাহাবুল ইসলাম।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা, ঘটনার ভিডিও ফুটেজে একটা বিএনপি নেতাকেও কেউ দেখাতে পারবে না। অথচ মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আমার নামেও মামলা দেওয়া হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি, সেইসঙ্গে মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি করছি।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৮ মামলায় এখন পর্যন্ত পুলিশ ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাটোরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সার্বক্ষণিক মাঠে কাজ করছে বলেও জানান তিনি।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news