Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ আগস্ট ২০২৪
০৬:৪৬ পূর্বাহ্ন

'মৎস্য সম্পদ রক্ষা করতে হলে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে'

* আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Conservation of fisheries resources

'মৎস্য সম্পদ রক্ষা করতে হলে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে'। তবেই সকল অংশীজনের অংশগ্রহণে মৎস্য সর্ম্পকিত স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে জানিয়েছেন আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা।

বৃহস্পতিবার ১ আগস্ট সকালে বিএফআরআই সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ বাস্তবায়ন কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চিংড়ি চাষ সম্প্রসারণ এর আঞ্চলিক উপ-পরিচালক ড. মো: আমিনুল এহসান।

কক্সবাজার সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআরআই এর কেন্দ্র প্রধান ড. শফিকুর রহমান, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো: মনিরুল মামুন ও আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নেকম এর আবদুল কাইয়ুম। পবিত্র গীতা পাঠ করেন মৎস্য অফিসের রুদ্র।

উল্লেখ্য, দেশব্যাপি ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হচ্ছে।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news