Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০২ আগস্ট ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

লালের মধ্যে আমাদের হাসিটা হারিয়ে গেছে

অনলাইন ডেস্ক Omar Sunny and Moushumi

প্রায় তিন দশকের বেশি সময় ধরে একে অপরের হাত ধরে আছেন ঢাকাই চিত্রনায়ক ওমর সানি ও চিত্রনায়িকা মৌসুমী। শুক্রবার (২ আগস্ট) দাম্পত্য জীবনে ৩০ বছর পাড়ি দেয় এই তারকা জুটি।

নিঃসন্দেহে এই দিনটি ‘একটি বিশেষ দিন’ বাংলা সিনেমার হার্থরব এই যুগলের। তাইতো আশা ছিল, হাসি মুখে, বেশ জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সানি-মৌসুমী। অথচ তাদের মুখে হাসিই নেই; তাও আবার বিবাহবার্ষিকীর দিনেই কথাটি জানালেন ওমর সানি।

বৃহস্পতিবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে নিজেদের বিবাহবার্ষিকীতে এমনটিই জানান নায়ক ওমর সানি। ওই পোস্টে সানি লেখেন, ‘আজ ২ আগস্ট আমাদের বিবাহ বার্ষিকী; আলহামদুলিল্লাহ ৩০ বছর পার করলাম।’

সানি লেখেন, ‘খুব ইচ্ছে ছিল অনেক বড় করে সবার সাথে শেয়ার করব, কিন্তু হল না। চারিদিকে লাল, শুধু লাল এর মধ্যে আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। ’

১৯৯৫ সালে ভালোবেসে বিয়ে করেন ঢালিউড সিনেমার জনপ্রিয় জুটি হিসেবে খ্যাত ওমর সানী ও মৌসুমী। সর্বপ্রথম ‘দোলা’ সিনেমায় কাজ করতে গিয়ে মৌসুমীর প্রতি দুর্বলতা অনুভব করেন সানী। সেই থেকে একসঙ্গে কাজ করতে গিয়ে বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। যা শেষ পর্যন্ত রূপ নেয় পরিণয়ে। ওমর সানী-মৌসুমীর সুখের সংসার আলোকিত করেছে দুই সন্তান।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news