Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৩ আগস্ট ২০২৪ | ০৭:০৯ পূর্বাহ্ন

রাজশাহীতে যুবলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন এর মৃত্যুতে রাসিক মেয়রের শোক

নিজস্ব প্রতিবেদক ০৩ আগস্ট ২০২৪

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি জয়নাল আবেদীন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার (৩ আগস্ট) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাসীমূলক কর্মকান্ডের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের অবস্থান কর্মসূচি চলাকালীন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি জয়নাল আবেদীন হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার বেলা ১২.৩০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।


....সংগৃহীত ছবি