Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ আগস্ট ২০২৪
০২:০৯ পূর্বাহ্ন

মিরপুরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মী

বিজয় বাংলা Awami League leaders and activists

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর এমন চিত্র দেখা যায়।

এদিন সরেজমিনে দেখা যায়, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে মিরপুর-১০ নম্বরে অবস্থান করছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।  

তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ ছাড়া সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। কোনো ট্রাফিক পুলিশও নেই মিরপুর-১০ গোল চত্বর এলাকায়। এতে করে অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দেখা যায়নি।

শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।  

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news