Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ আগস্ট ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

হঠাৎ সচিবালয় ছাড়ছেন কর্মকর্তা-কর্মচারীরা

অনলাইন ডেস্ক:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার বেলা ১২ দিকে হঠাৎ কর্মস্থল ছাড়তে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।

ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এরপরই সবাই হুরিহুরি করে বের হয়ে যাচ্ছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সচিবালয়ে হামলা হবে— এমন খবরে সবাই বের হয়ে যাচ্ছেন। এটা গুজব নাকি সত্য, তা এখন পর্যন্ত জানি না।

সরেজমিনে সচিবালয়ে পোশাকধারী কোনো পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের দেখা যায়নি। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

এদিকে আজ সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম দেখা গেছে। আওয়ামী লীগপন্থি কর্মকর্তা-কর্মচারীরা আসেননি বলে জানা গেছে। পুনরায় সংগঠিত হচ্ছেন বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া মন্ত্রীদের নেইম-প্লেট সরানো হয়েছে। অধিকাংশ সচিবকেই তাদের দপ্তরে দেখা যায়নি। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্কের চাপ দেখা গেছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news