Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ জানুয়ারি ২০২৪
১২:৩৫ অপরাহ্ন

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর

অনলাইন ডেস্ক Cars were set on fire and vandalized

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জে টায়ারে আগুন জ্বালিয়ে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, পিক-আপ ভ্যানটি সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে সিলেটে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ে চালক ঘটনাস্থলে আসার পর রাস্তার দক্ষিণ দিক থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল এসে প্রথমে গাড়ির কাঁচে ঢিল ছুঁড়ে এবং কয়েকজন লাঠিসোঁটা দিয়ে গাড়ি ভাঙচুর করে। এ সময় তারা আরও দুটি সিএনজি ভাঙচুর করেন।

পিকআপ চালক মোবারক হোসেন জানান, দিরাই থেকে পিকআপ নিয়ে তিনি সিলেট যাচ্ছিলেন। এ সময় পাগলা বাজার সংলগ্ন পাগলা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি দল ঢিল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে পিকআপের ওপর আক্রমণ করে।

শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

সূত্র: ঢাকাপোস্ট

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news