বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জানাহ শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। রবিবার (১১ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে বিলকিস জাহানের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগের পর সারাদেশে নৈরাজ্য সৃষ্টি হয়। গত ৫ আগস্ট থেকে সারাদেশে প্রায় ৪০ জনের অধিক বিএনপি, ছাত্রদল-যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীকে দল এবং সংগঠন থেকে বহিষ্কার করে বিএনপি। এছাড়া, বেশ কিছু নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।