Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ আগস্ট ২০২৪
১২:২৮ পূর্বাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক : Syed Refat Ahmed

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার (১২ আগস্ট) সকাল ৭টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর সকাল সাড়ে ৭টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তিনি।

সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিরা অর্ধশতাধিক গাড়িবহর নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

রবিবার (১১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে শপথ গ্রহণ করেন নতুন প্রধান বিচারপতি। বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news