Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৩ আগস্ট ২০২৪
০৮:৪৪ পূর্বাহ্ন

গণভবন থেকে লুট হওয়া টাকাসহ সিন্দুক উদ্ধার

অনলাইন ডেস্ক Chest with looted money recovered

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার বটতলা এলাকা থেকে উদ্ধার হওয়া টাকাছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ভেতর থেকে লুট হওয়া একটি সিন্দুক উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার বটতলা এলাকা থেকে ৮ লাখ টাকাসহ সিন্দুকটি উদ্ধার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে র‍্যাবের এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশত্যাগ করেন শেখ হাসিনা। বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা ও লুটপাট চালান। হাজার হাজার মানুষ গণভবন থেকে টাকা, আসবাব, শাড়ি-গয়না, এমনকি হাঁস-মুরগিও লুট করে নিয়ে যান।

র‍্যাব সূত্র জানায়, গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্দুক নিয়ে যান। তাঁদের একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে ছিল। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও র‍্যাব-২-এর একটি দল রায়ের বাজারের একটি বাড়ি থেকে ৮ লাখ টাকা উদ্ধার করে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news