Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ আগস্ট ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সিঙ্গাপুর থেকে আসা যাত্রীর কাছ থেকে ৬ কেজি সোনার উদ্ধার

অনলাইন ডেস্ক 6 kg gold

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় কাস্টমস হাউসের পরিচালিত অভিযানে ওই সোনা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকালে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা (SQ 446) এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

ওই ঘটনায় যাত্রীকে আটক করা হয়েছে। এছাড়া বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news