Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ আগস্ট ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল বাসারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

অনলাইন ডেস্ক : Dr. Abul Basar

জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে।

রবিবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব কানিজ ফাতেমার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের চাকরির মেয়াদ শেষ হয় ২০২০ সালের ডিসেম্বরে। কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে তার চাকরির মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছিল। তার বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ দুর্নীতির সঙ্গে জড়িত অধিদপ্তরের কর্মকর্তাদের পদত্যাগের দাবি করে আসছিল বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। বিশেষ করে মহাপরিচালকের পদত্যাগের দাবিতে টানা কয়েকদিন মহাপরিচালক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এমন অবস্থায় মহাপরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার।


 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news