Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৯ আগস্ট ২০২৪ | ০১:১১ পূর্বাহ্ন

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের নিহত ৪

নিজস্ব প্রতিবেদক ১৯ আগস্ট ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) ভোর রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বাবা-মা ও দুই ছেলে রয়েছে। তারা রাজশাহী জেলার বাগমারা থানার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে করেছেন।  

সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত