Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ আগস্ট ২০২৪
১২:৫৬ পূর্বাহ্ন

শেখ হেলাল ও তন্ময়ের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

অনলাইন ডেস্ক Bank account seizure order

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, স্ত্রী রূপা চৌধুরী, ছেলে সাবেক এমপি শেখ তন্ময় ও তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (১৯ আগস্ট) বিএফআইইউ দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এসংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

সংস্থাটির একটি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে শেখ হেলাল উদ্দিন, ছেলে তন্ময় ও ছোট মেয়ে শেখ ফজিলা শারমীনের নাম এবং জাতীয় পরিচয়পত্র উল্লেখ করা হয়েছে।

বিএফআইইউ-এর নির্দেশনায় বলা হয়েছে, স্থগিত করা একাউন্টের সংশ্লিষ্ট তথ্য বা হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে দিতে হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news