Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২০ আগস্ট ২০২৪ | ০৬:২৩ পূর্বাহ্ন

ঝরনা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই পর্যটকের মৃত্যু

অনলাইন ডেস্ক : ২০ আগস্ট ২০২৪

চট্টগ্রামে ঝর্ণা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুমিল্লার লালমাই এলাকার বাসিন্দা অঞ্জন বড়ুয়া (২১) ও একই এলাকার বাসিন্দা ফয়সাল হক (২২)।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার সকালে লালমাই থেকে চার বন্ধু মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে যান। পানির স্রোত বেশি হওয়ায় পথ দুর্গম দেখে ঝরনা না দেখেই তারা ফেরত আসার সিদ্ধান্ত নেন। আসার সময় পথে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ ভেঙে পড়ে। এতে বিদ্যুতায়িত গাছের ডালের সঙ্গে লেগে ওই দুজনের মৃত্যু হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিফাত সুলতানা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। সঙ্গে থাকা বন্ধুরা অনেকটা ট্রমাতে আছেন। কোনো তথ্যই জানা যাচ্ছে না।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ঝরনায় দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়েছি। বিস্তারিত কিছু জানা নেই।



চট্টগ্রামে ঝর্ণা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে।......সংগৃহীত ছবি