Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিজ কেন্দ্রে ১৪০৭ ভোট পেলেন সাকিব

অনলাইন ডেস্ক Parliament election

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান তার নিজ কেন্দ্রে ভোট পেয়েছেন ১ হাজার ৪০৭টি। কেন্দ্রটিতে ভোটার সংখ্যা ছিল প্রায় ১ হাজার ৮০০। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দড়ি মাগুরার ১১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ ফলাফল জানা যায়। এদিন সকালে বাবা, বোন ও আত্মীয়-স্বজনদের নিয়ে ওই কেন্দ্রে ভোট দেন সাকিব আল হাসান। এর আগে শ্রীপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news