Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ আগস্ট ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজের নায়িকা এবার ভাবনা

অনলাইন ডেস্ক : Actress Bhavna

প্রথবারের মতো জুটি বেঁধে পর্দা মাতাতে আসছেন শরীফুল রাজ ও আশনা হাবিব ভাবনা। এরই মধ্যে ভিন্ন ভিন্ন গল্প আর চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন শরীফুল রাজ। অন্যদিকে অভিনয়গুণে অনন্য আশনা হাবিব ভাবনাও। অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্কন ও নাচেও বেশ পারদর্শী।

গত ২১ আগস্ট ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ভাবনা। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। আর এই সিনেমার মধ্যে নতুন জুটি পেতে যাচ্ছে ঢালিউড ইন্ড্রাস্ট্রি। সিনেমাটি নির্মাণ করবেন হিমু আকরাম।

নতুন সিনেমা নিয়ে ভাবনা বলেন, ‘দুই মাস ধরে সিনেমাটিতে কাজের ব্যাপারে নির্মাতার সঙ্গে কথাবার্তা চলছিল আমার। সিনেমার গল্প ও চরিত্র— দুটিই ভালো লেগেছে। তাছাড়া এই সিনেমায় প্রথমবারের মতো রাজ ও ভারতের স্বস্তিকা মুখার্জির সঙ্গে কাজ হবে। দুজনই ভীষণ পছন্দের অভিনয়শিল্পী। ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমায় কাজ করার জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিই। এরপর চুক্তিবদ্ধ হয়েছি।

সিনেমায় একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী। যার নাম জুলেখা।

নির্মাতার নিষেধাজ্ঞা আছে জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘সিনেমার গল্প ও আমার চরিত্র সম্পর্কে বিস্তারিত বলতে নিষেধ আছে পরিচালকের। এতটুকুই বলি, একটি সংগ্রামী চরিত্র জুলেখা। আর এ ধরনের চরিত্র আমার পছন্দ। অভিনয়টা করা বা দেখানোর সুযোগ থাকে এ ধরনের চরিত্রে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news