Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৫ আগস্ট ২০২৪ | ১১:৪৩ অপরাহ্ন

গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন

অনলাইন ডেস্ক : ২৫ আগস্ট ২০২৪

নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।

রোববার (২৫ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই প্রথম দিকে সাত ইউনিট যায়। কিন্তু পরে আগুনের তীব্রতা বাড়লে ইউনিট বাড়িয়ে ১০ করা হয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া সিদ্দিক বাজার থেকে টিটিএল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে।

আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, গাজী টায়ার ফ্যাক্টরিতে যেটা হয়েছে সেটা সহিংসতার আগুন।

গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন