Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৬ আগস্ট ২০২৪ | ০৬:৫১ পূর্বাহ্ন

পোরশায় ১৬ বিজিবি’র মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৪

নওগাঁর পোরশায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও স্থানীয় জনপ্রতিনিধি ও সুধি সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুনসেদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৬ বিজিবি’র কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান পিএসসি জি+।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জুবায়ের হোসেন, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান। মতবিনিময় সভায় বাংলাদেশীদের ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ রোধ, চোরাচালান, আসন্ন বর্ষা মৌসুমে পুনর্ভবা নদিতে মাছ ধরা বিষয়ে সতর্কতা, মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়।

এসময় মৎস কর্মকর্তা মনিরুজ্জামান,সহ ইউপি সদস্য/সদস্যাগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছবি