Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ আগস্ট ২০২৪
১২:৪৪ অপরাহ্ন

তানোরে মাছের পোনা অবমুক্তকরণ

সৈয়দ মাহমুদ শাওন ,রাজশাহী Release of fish fry

রাজশাহীর তানোরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। আজ মোঙ্গলবার  বেলা ১১টার দিকে উপজেলার তানোর বিলকুমারী বিল ও চারটি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পোনামাছ অবমুক্ত করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক রাজশাহী জেলা মৎস্য অফিস শিরীন শীলা,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমদ,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী ও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন জানান, চলতি ২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় তানোর উপজেলার বিলকুমারী বিল ও চারটি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news