Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ আগস্ট ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিভাগীয় কমিশনারের সাথে সিটি প্রেস ক্লাবের প্রতিনিধিদের সাক্ষাত

অনলাইন ডেস্ক : City Press Club representatives meeting with Divisional Commissioner

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি প্রেস ক্লাব এর নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা প্রেস ক্লাবের বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন। এ সময়ে বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, রাজশাহী একটি শান্তির শহর। এই শহরের সাংবাদিকরা অত্যন্ত সহনশীল ও সহযোগি মনোভাবের। এ অবস্থা বজায় রাখার জন্য তিনি সাংবাদিক সমাজকে অনুরোধ করেন। সেইসাথে সিটি প্রেস ক্লাবের সর্বাঙ্গিন সাফল্য কামনা করেন।

এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিক আলম, সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজা,সাধারণ সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী আদিত্য, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক ফজলুল করিম বাবলু, নির্বাহী সদস্য শাহরিয়ার অনতুসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।  



 


 


 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news