Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ আগস্ট ২০২৪
১০:৪৫ পূর্বাহ্ন

নির্যাতিত হাতি উদ্ধার, চাঁদাবাজ চক্রের মাহুত আটক

অনলাইন ডেস্ক : Rescuing abused elephants

বন বিভাগের অভিযানে একটি হাতি উদ্ধার করা হয়েছে। হাতিটির নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। গতকাল শুক্রবার বন অধিদপ্তরের দুটি টিম সারাদিন তল্লাশি চালায়। তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাতিটি দিয়ে চাঁদাবাজি করতে দেখে। সন্ধ্যার পর বন বিভাগের উপস্থিতি টের পেয়ে মাহুত হাতিটি ছেড়ে পালানোর চেষ্টা করে। তবে বন বিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। কিন্তু সারারাত খোঁজাখুঁজি করেও হাতিটি পাওয়া যায়নি। 

অবশেষে শনিবার (৩১ আগস্ট) দুপুরে একটি হাউজিং প্রকল্পের ঘাস বনে হাতিটি পাওয়া যায়। পরে হাতিটিকে ট্রাকে করে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয়। 

এর আগে, ২৯ আগস্ট কুমিল্লা থেকে আরেকটি হাতি উদ্ধার করা হয়েছিল। সেটিও নির্যাতনের শিকার ছিল এবং চাঁদাবাজিতে বাধ্য করা হচ্ছিল।

সাফারি পার্কের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই দুই হাতির মাহুতেরা পরস্পর পরিচিত ছিল। উদ্ধার হওয়া হাতি দুটির কোনো লাইসেন্স পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news