চেয়ারম্যান পদ ও পরিষদ ফিরে পেতে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেছেন নুরুল আবছার চেয়ারম্যান।
তিনি একপত্রে লিখেছেন, সম্মানিত কক্সবাজার সদর উপজেলাবাসি, আসসালামু আলাইকুম।আপনারা আমাকে বিপুল ভোটে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে নির্বাচিত করেছেন। মাত্র দুইমাসের মাথায় আমার পরিষদ ভেঙে দেয়া হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়ে আমি নিজেই বাদি হয়ে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেছি। যাহার রিট নম্বর ১০৪৯৫/২০২৪। আগামী সপ্তাহ দু-একের মধ্যে শুনানি হবে। আমার চেয়ারম্যান পদ ও পরিষদ ফিরে পেতে আপনাদের সকলের দোয়া কামনা করছি।