Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ সেপ্টেম্বর ২০২৪
০৯:২৪ পূর্বাহ্ন

কক্সবাজারে র‌্যাবের অভিযানে নিখোঁজ শিশু সন্তান সহ মা উদ্ধার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Mother with child rescued

কক্সবাজারের পৌর শহরের সৈকতপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিখোঁজ শিশু সহ একজন মহিলাকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, র‌্যাব-১৫, কক্সবাজার জানতে পারে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন হনুফা বেগমের মেয়ে আরিফা আক্তার (২৫) তার শিশু সন্তান সহ পদুয়ার বাজার বিশ্বরোড মোড় এলাকা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর ভিকটিমের পরিবার আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভিকটিমের কোন সন্ধান না পেয়ে তার পরিবার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন, যার জিডি নং ৯৪৬, তারিখ-২৮/৮/২০২৪। বিষয়টি সম্পর্কে অবগত হয়ে র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গত ৩১ আগস্ট ২০২৪ বিকেলে র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার সৈকতপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ আরিফা আক্তার (২৫), পিতা-মান্নান মিয়া, স্বামী-তানভীর, বক্স বাড়ী, আশোকতলা, কোতয়ালী, কুমিল্লাকে তার শিশু সন্তান তানিশা ইসলাম আনহা (৩) সহ উদ্ধার করতে সক্ষম হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ভিকটিম পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে অজ্ঞাত অপহরণকারী চক্র কর্তৃক অপহরণের শিকার হয় বলে জানায়। 

উল্লেখ্য, ভিকটিমের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার নিখোঁজ শিশু সহ ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news