Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০২ সেপ্টেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজার জেলা বিএনপির সাথে তারেক রহমানের মতবিনিময় ৩ সেপ্টেম্বর

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Tariq Rahman's exchange of views

কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামি ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান এই সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। 

বিজয়বাংলাকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিএনপি সুত্র জানিয়েছেন, জেলা বিএনপির ১১ জন, অঙ্গসংগঠনের জেলা শাখার ৫ জন, উপজেলা বিএনপির ৫ জন, উপজেলা অঙ্গসংগঠনের ২ জন করে শীর্ষ নেতা এই মতবিনিময় সভায় অংশগ্রহণের সুযোগ পাবেন। 

সুত্র মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মতবিনিময় সভায় সাংগঠনিক কার্যক্রম, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news